শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ১১:০৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাওরে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করে তারাই জলমহাল ইজারা পাবে : ভূমি মন্ত্রী

নুর উদ্দিন, সুনামগঞ্জ : ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেছেন যারা বিগত দিনে সাধারণ মানুষের আহার কেড়ে নিয়েছিল । প্রকৃত জেলেদের নানা ভাবে বঞ্চিত করেছিল।  তাদের বাদ দিয়ে ভিন্ন পেশার বড় বড় টাকা ওয়ালারা জলমহাল ইজারা নিয়েছিল। আমরা তার অবসান চাই। আমরা চাই যারা হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। যারা প্রকৃত জেলে বা মৎস্যজীবি তাদের জলমহাল ইজারা দিতে।  আর এ জন্যই হাওরাঞ্চলের একদম কাছে এসে তাদের মতামতের ভিত্তিতেই সরকারী জলমহাল আইন ২০২৬ এর চূড়ান্ত করন করতে আজকের এই কর্মশালা। আমরা যে খসড়া প্রনয়ন করেছি তার বাইরেও আপনাদের পরামর্শ নিয়ে একটি সুন্দর ও কার্যকর নীতিমালা তৈরি করতে চায় এ সরকার।  

শনিবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সরকারী জলমহাল আইন ২০২৬ এর খসড়া চূড়ান্ত করন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেছেন। 

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

আরও বক্তব্য রাখেন ভূমি সংস্কার আপীল বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাউদ্দিন নাগরী, সিলেট বিভাগের কমিশনার খান  মোহাম্মদ রেজা উন নবী। এছাড়াও সিলেট বিভাগের জেলে ও মৎস্যজীবীদের মতামত তোলে ধরা হয়। 

  • সর্বশেষ