শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ০৩:১৫ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় বাবা-মা হারানো ইয়াসিন মাকে খুঁজছে  

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর: [২] ফরিদপুর সদরের কানাইপুরের তেতুলতলায় বাস ও পিকআপের সংঘর্ষের ঘটনায় আহত পপি আক্তার (২১) পৃথিবী থেকে বিদায় নিলেন মঙ্গলবার গভীর রাতে। এতে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫। এর আগে তার স্বামী ইকবাল শেখকে (২৫) একই সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যান। 

[৩] মঙ্গলবার ইকবাল-পপি দম্পতি পিকআপে করে ফরিদপুর যাচ্ছিলেন ত্রাণের টিন আনার জন্য। সাথে দেড় বছর বয়সী ছেলে ইয়াসিনও ছিল। দুর্ঘটনায় এরা তিনজনই আহত হন। ইকবাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা নেওয়ার পথে মারা যান। পপি আক্তার মঙ্গলবার গভীর রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শিশু ইয়াসিন এখন প্রতিনিয়ত তার মাকে খুঁজছে। তার 'মা যাব', 'মা যাব' আর্তনাদে এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। যারা পরিবারটিকে সান্ত্বনা দিতে আসছেন তাদের চোখও ভিজে যাচ্ছে শিশুটির আর্তনাদে।

[৪] ইকবাল শেখের গ্রামের বাড়ি ছিলো ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামে।

[৫] যতই খুঁজুক ইয়াসিন আর কোথাও খুঁজে পাবে না তার মা-বাবাকে। জীবনে আর কোনদিন পারবে না কাউকে মা-বাবা বলে ডাকতে। বঞ্চিত হবে মা-বাবার স্নেহ-ভালোবাসা থেকে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়