শিরোনাম
◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি!

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪, ০৩:০২ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

মিজান লিটন: [২] মতলব দক্ষিণে বৃহস্পতিবার ঈদুল ফিতরের দিন সকাল ৭টার দিকে ইব্রাহিম প্রধান খাদিজা আক্তারের শরীরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। রাতে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান খাদিজা।

[৪] ইব্রাহিম প্রধানের বাড়ি উপজেলার নায়েরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বকচর গ্রামে। 

[৫] প্রতিবেশীরা জানায়, ঘটনার দিন সকাল ৭টার দিকে খাদিজার শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ইব্রাহিম। দ্রুত এগিয়ে আসেন মনির ও মহসিন নামের দুই প্রতিবেশী। তারা পাটের বস্তা ভিজিয়ে আগুন নেভান। সঙ্গে সঙ্গেই খাদিজাকে উদ্ধার করে স্থানীয় লোকজন নিয়ে যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। ভর্তি করার একদিন পর ১২ এপ্রিল রাত দেড়টার দিকে বার্ন ইনস্টিটিউটে মারা যান খাদিজা। 

[৬] চিকিৎসকরা জানান, ওই তরুণীর শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়েছিল।

[৭] বিষয়টি গোপন করে খাদিজার স্বজনদের না জানিয়ে শ্বশুরবাড়ির লোকজন তড়িঘড়ি করে  মরদেহ দাফন করেন। রোববার এ সংবাদ পান নিহতের  বাবা খোকন মিয়া।ওইদিনই তিনি মতলব দক্ষিণ থানায় হত্যা মামলা করেন।

[৮] মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, খাদিজার শাশুড়ি যায়েদা খাতুনকে বাড়ি থেকে আটক করা হয়েছে। তাকে খোকন মিয়ার মামলায় গ্রেপ্তার  দেখানো হয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ