শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৪, ১২:৩৩ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৪, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরাইলে ধানকাটা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আটক ২৫

তৌহিদুর রহমান নিটল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধানকাটা নিয়ে দফায় দফায় সংঘর্ষে কামাল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন। সংর্ঘষের ঘটনায় উভয়পক্ষের ২৫ জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের শাহাজাদাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন ওই গ্রামের শাহাদাৎ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, একটি সরকারি জায়গায় চাষ করা ধান নিয়ে স্থানীয় দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। পরবর্তীতে  সভায় সিদ্ধান্ত হয় ওই জমির ধান দুই পক্ষের কেউ কাটতে পারবেন না এবং এই ধান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে কাটা হবে। এরই জের ধরে সকাল থেকে দফায় দফায় উভয় পক্ষ সংঘর্ষে হয়। এ সময় কামাল উদ্দিন নামে একজন  গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ওসি  (তদন্ত) আ স ম আতিকুর রহমান জানান, সংর্ঘের ঘটনায় ২৫ জনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। আইনগত ব্যবস্হা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়