শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৪, ০৯:২৯ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৪, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে মাসব্যাপী শুরু হচ্ছে ৫০০ বছরের ঐতিহ্যবাহী কামাল মেলা

খাদেমুল বাবুল, জামালপুর: [২] জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নে মাসব্যাপী শুরু হচ্ছে ৫০০ বছরের ঐতিহ্যবাহী কামাল মেলা। প্রতি বছর ৩০শে চৈত্র দিবাগত রাত বারটা অর্থাৎ পহেলা বৈশাখ প্রথম প্রহরে আনুষ্ঠানিক ভাবে এই মেলা শুরু হয়। আর চলে বৈশাখের শেষ দিন রাত বারটা পর্যন্ত।

[৩] জানা যায়, ৫০০ বছর আগে সুদূর ইয়েমেন ইসলাম ধর্ম প্রচারে জন্য জামালপুরের মেলান্দহের দুরমুঠে আগমন করেন হজরত শাহ কামাল (রহ.) নামে একজন কামেল পীর। এখানেই তিনি আস্থানা স্থাপন করে ইসলাম প্রচার শুরু করেন। আর এখানেই ইন্তেকাল করেন তিনি। পরবর্তীতে আল্লাহর ওই ওলি হজরত শাহ কামাল (রহ.) কবরকে কেন্দ্র করে গড়ে উঠে কামালের মাজার। ওই সময় থেকে দীর্ঘ প্রায় ৫০০ বছর ধরে পালিত হয়ে আসছে হজরত শাহ কামাল (রহ.) এর ওরশ শরীফ। 

[৪] ওই ওরশ শরীফকে উদ্দেশ্যে করে দুরমুঠে বসে বৈশাখ মাসব্যাপী কামাল মেলা। ওরশ ও মেলাকে উদ্দেশ্যে করে দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে দূর-দুরন্ত থেকে এসে জড়ো হন কামালের হাজার হাজার ভক্তরা। 

[৫] শনিবার দিবাগত রাত বারটা ১ মিনিটে দোয়া-মাহফিলের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে ওরশ শরীফ ও মাসব্যাপী কামাল মেলা। ইতোমধ্যে মাজারের আশপাশের মাঠে আস্থানা গেড়েছেন কামালের হাজারও ভক্তে। থাকবেন বৈশাখ মাসব্যাপী। 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়