শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৩, ০৪:০০ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৩, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২৫ টাকাতেই যাওয়া যাবে ঢাকা থেকে কক্সবাজার, সর্বোচ্চ ভাড়া ১৭২৫

ইকবাল খান: [২] ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেনের ভাড়া প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। চূড়ান্ত হওয়া তালিকায় দেখা গেছে, সর্বনিম্ন ১২৫ টাকা ভাড়ায় ২য় (সাধারণ) শ্রেণিতে যাওয়া যাবে ঢাকা থেকে কক্সবাজার। অন্যদিকে এসি বার্থ (শুয়ে ভ্রমণ) শ্রেণির ভাড়া ধরা হয়েছে সর্বোচ্চ ১৭২৫ টাকা। এ রুটে ট্রেন চলাচল শুরু হবে আগামী ১ ডিসেম্বর। রেলের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) সরদার শাহদাত আলী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তবে কোন কোন ট্রেন এ রুটে চলবে, তা ঠিক হয়নি বলেও জানিয়েছেন তিনি।

[৩] গত শনিবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের নান্দনিক রেলস্টেশন এবং দোহাজারী-কক্সবাজার রেললাইনের উদ্বোধন করেছেন। সেদিনই জানানো হয়, ডিসেম্বরেই ঢাকা-কক্সবাজার রুটে চলবে ট্রেন। সোমবার ট্রেনের ভাড়া এবং চলাচল শুরুর নির্দিষ্ট দিন জানা গেলো। প্রকাশিত তালিকায় দেখা গেছে, সর্বনিম্ন ৫৫ টাকায় কক্সবাজার থেকে চট্টগ্রাম আসা বা উল্টো পথে যাওয়া যাবে। এ পথে এসি বার্থ শ্রেণিতে ভ্রমণ করলে খরচ হবে ৬৯৬ টাকা।

[৪] ঢাকা থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে ঢাকা যাতায়াতে (ওয়ান ওয়ে) ২য় শ্রেণির মেইল বা এক্সপ্রেস ট্রেনে ভাড়া লাগবে ১৭০ টাকা। কমিউটার ট্রেনে ২১০ টাকা, সুলভ শ্রেণিতে ২৫০ টাকা, শোভন শ্রেণিতে ৪২০ টাকা, শোভন চেয়ারে ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১ম শ্রেণির চেয়ার বা সিটে যাতায়াতে ভাড়া লাগবে ৬৭০ টাকা, ১ম বার্থে ১০০০ টাকা, স্নিগ্ধা শ্রেণিতে (এসি চেয়ার) ৯৬১ টাকা, এসি সিটে (কেবিনে সিট) ১১৫০ এবং এসি বার্থে লাগবে সর্বোচ্চ ১৭২৫ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়