শিরোনাম
◈ যুগপৎ শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ আজ, দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ ◈ অশ্লীল গালি বা কটু ভাষা ব্যবহার মানেই অশ্লীলতা নয়: ভারতের সুপ্রিম কোর্ট ◈ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস কর‌লো মার্কিন সি-১৭ পরিবহন বিমান ◈ পার্লামেন্ট অভিমুখে ককরোচ পার্টির লং মার্চ, জনসমুদ্র দিল্লিতে (ভিডিও) ◈ কম দামে জনপ্রিয় ভারত থেকে আমদানি করা হলুদরঙা কাঁচা খেজুর মিসর-সৌদির নামে বিক্রি! ◈ ভুয়া করোনা রিপোর্ট কেলেঙ্কারির সেই সাহেদ ফের গ্রেপ্তার ◈ দুবাই কারাগারে বেনজীর: বাংলাদেশে ফেরাতে রাজি, প্রত্যর্পণের আগে সরকারের কাছে চারটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি ◈ প্রধানমন্ত্রীর সচিব পদমর্যাদার রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন ◈ বিশ্বকাপ ট্রফি তুলে দিয়েও মঞ্চ ছাড়লেন না ট্রাম্প, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি ◈ শ্রম খাতে সংস্কার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-আইএলও

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৮:২৮ রাত
আপডেট : ২৭ মে, ২০২৩, ১২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু  

মাজহার মিচেল: রেলপথ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ মে) এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ আলম জানান আগামী ৩০ মে দুপুরে রেল ভবনের সাত তলায় তাদের নিজস্ব অডিটরিয়ামে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।

রেলপথ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বাংলা নিউজ ২৪ ডট কম জানিয়েছে, গত ঈদের মতো এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে।

চারটি কাউন্টারে বিক্রি হবে শুধু দাঁড়িয়ে যাওয়ার টিকিট। ঈদ যাত্রায় কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না।

২৪ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হচ্ছে।

সান বিডি ডট কম জানায়, গত ঈদের অভিজ্ঞতায় দেখা গেছে, দিনের শুরু থেকেই রেলের পশ্চিমাঞ্চলের টিকিটের চাহিদা তুলনামূলক অনেক বেশি থাকে। কিন্তু পশ্চিমাঞ্চলের যাত্রীরা আশানুরূপ টিকিট পায় না। আর পূর্বাঞ্চলের টিকিট অবিক্রীত থেকে যায়। আবার সার্ভারেও অনেক বেশি চাপ তৈরি হয়। তাই এবার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্ত নগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্ত নগর ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে।

বিবিএস বাংলা ডট কম জানায়, ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হবে ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের ও ১৮ জুন দেওয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকিট।

ঈদ যাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন। সেই হিসেবে ২২ জুন দেওয়া হতে পারে ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হবে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএম/এসএইচবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়