শিরোনাম
◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন 

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৩, ০৪:১০ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৩, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মস্কো থেকে গোয়াগামী ফ্লাইটে বোমাতঙ্ক, উজবেকিস্তানে অবতরণ

বিমান

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার (২১ জানুয়ারি) রাশিয়ার রাজধানী মস্কো থেকে ভারতের গোয়াগামী একটি বিমান জরুরি অবতরণ করেছে উজবেকিস্তানে। জানা যায়, ওই বিমানটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিলো। চার্টার্ড ওই বিমানটিতে ২৪০ জন আরোহী এবং ৭ জন ক্রু ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পুলিশ। এনডিটিভি

ভারতের পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছে, আজুর এয়ারের (এজেভি২৪৬৩) ফ্লাইটটি দক্ষিণ গোয়ার ডাবোলিম বিমানবন্দরে ভোর ৪টা ১৫-এর দিকে অবতরণের কথা ছিল। বোম হামলার আতঙ্কের ঘটনায় ভারতের আকাশসীমায় প্রবেশের আগেই নিরাপত্তার স্বার্থে উড়াজাহাজটি ঘুরিয়ে দেওয়া হয়।

সূত্রে জানা যায়, ভারতের আকাশ সীমায় ঢোকার আগেই বিমানে বোমা আছে বলে ফোনে হুমকি আসে। সঙ্গে সঙ্গে গোয়া বিমানবন্দরের কর্তৃপক্ষকে বার্তা পাঠানো হয়। যোগাযোগ করা হয় উজবেকিস্তান সরকারের সঙ্গেও। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে, মাত্র দুই সপ্তাহ আগে মস্কো থেকে গোয়াগামী আরেকটি ফ্লাইটও বোমা আতঙ্কে গুজরাটের জামনগর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। রিপোর্ট: নাহিদ হাসান

এএইচ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়