শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৩, ০৪:০৯ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৩, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইজতেমা উপলক্ষে রোববার মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা

মেট্রোরেল

সাজিয়া আক্তার: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ আগামী ২২ জানুয়ারি (রোববার) ৯ ঘণ্টা চালানো হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া।

এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে আগামী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলবে।

শুক্রবার শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে অংশ নেবেন মাওলানা সাদপন্থী অনুসারীরা। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। 

এসএ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়