শিরোনাম
◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি?

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সঞ্চয় বিশ্বাস: রাজশাহী বিভাগে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। ঢাকাপোস্ট, রাইজিংবিডি

তিনি বলেন, রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে মহাসড়কে নসিমন, করিমন, অটোরিকশা বন্ধসহ ৪টি দাবি এক মাসের মধ্যে পূরণের জন্য আশ্বাস দেওয়া হয়েছে। বাকি দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

মহাসড়কে নছিমন-করিমন-ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করতে ১০ দফা দাবিতে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করে। 

রাজশাহীতে পরিবহন ধর্মঘট হওয়ায় বিএনপির নেতাকর্মীরা অটোরিকশাসহ তিন চাকার যানে বিএনপির বিভাগীয় গণসমাবেশে আসেন। এতে ভোগান্তিও পোহাতে হয় সাধারণ যাত্রীদের।

এসবিটু/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়