শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৪:৫৫ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন মাসে পদ্মা সেতুর টোল আদায় ২০০ কোটি টাকা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতু উদ্বোধনের পর তিন মাসে মাওয়া ও জাজিরা প্রান্তে মোট টোল আদায় হয়েছে ২০০ কোটি টাকা। এই সময় সেতু পারাপার হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৮৫২টি যানবাহন। এই হিসাবে তিন মাসে সেতুর নির্মাণ ব্যয়ের শূন্য দশমিক ৬৬ শতাংশ উঠে এসেছে। এই হারে টোল আদায় হলে মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা উঠে যাবে ৩৮ বছরে। সমকাল

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, গত ২৬ জুন থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৯২ দিনে টোল আদায় হয়েছে ২০১ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৫০ টাকা। সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৫ হাজার ৫৬৮টি যানবাহন পারাপার হয়েছে, গড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ১৬ লাখ ২৭ হাজার ১৭২ টাকা।

গত ২৫ জুন সেতুর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন ভোরে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুতে বিশৃঙ্খলা এড়াতে বন্ধ আছে মোটরসাইকেল চলাচল। তা না হলে টোল আদায় আরও বাড়তে পারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়