শিরোনাম
◈ বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১২:৪৫ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে আবারও যাত্রী হয়রানি, ব্যাখ্যা দিলো বেবিচক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও যাত্রী হয়রানির ঘটনা ঘটেছে। লন্ডনগামী এক পরিবারের পাঁচ সদস্যের মধ্যে একজনকে মারপিট করার অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কেন গায়ে তুললেন বলে ভুক্তভোগীকে চিৎকার করতে দেখা যায় ভিডিওতে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে দেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনগামী ওই পরিবারের সদস্যরা টার্কিশ এয়ারলাইন্সে লন্ডন যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। তারা “ই” রো-তে চেকিংয়ের জন্য আসেন।

সেখানে সবজি ভর্তি ব্যাগে অতিরিক্ত ওজন বহনে জন্য নিষেধ করেন এয়ারলাইন্সের স্টাফরা। এ সময় উভয় পক্ষ বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং হাতাহাতির ঘটনা ঘটে। লন্ডনগামী ওই পরিবারের এক সদস্যকে টেনে-হিঁচড়ে এয়ারলাইন্স স্টাফরা এভসেক সদস্যদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। পরে অন্য পরিবারের সদস্যরা তাকে রক্ষা করেন।

এদিকে এ বিষয়ে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতে বলা হয়েছে, অনলাইনে প্রকাশিত ভিডিওর ঘটনাটি গত ১৩ জানুয়ারির। “গ” পালার “BB-09”-এর “Turkish Airlines (TK 713, DAC-IST)”-এর স্টাফ শামস্ উদ্দীন (AVSEC ID: 200034300624685) ও ওই ফ্লাইটের একজন যাত্রীর মধ্যে এই ঘটনা ঘটে।

বিবৃতিতে বেবিচক আরও জানায়,‘সেদিনের ফ্লাইটে একই পরিবারের পাঁচজন যাত্রী অনেকগুলো লাগেজ নিয়ে ইস্তাম্বুল হয়ে লন্ডন যাওয়ার জন্য এয়ারপোর্টে আগমন করেন। পরে রো ‘ই রো-তে চেকিং করার সময় তাদের কাছে থাকা অতিরিক্ত ২৪ কেজি ওজনের একটি লাগেজ, যার ভেতরে কাঁচা শাকসবজি বহন করছিলেন, এয়ারলাইন্স স্টাফ তা বহন করতে নিষেধ করেন।

কিন্তু ওই যাত্রীদের মধ্যে একজন তার ক্যাবিন লাগেজে তা বহন করেন যা বিমানে প্রবেশের পূর্বে এয়ারলাইন্স স্টাফের নজরে আসে। সেখানে বারণ করা সত্ত্বেও তারা জোর করে বোর্ডিং ব্রিজে প্রবেশের চেষ্টাকালে এয়ারলাইন্স স্টাফ তাদের আবারও বাধা দেয় কিন্তু যাত্রীরা তাদেরকে হয়রানি করা হচ্ছে বলে ভিডিও করার পাশাপাশি বাগ্বিতণ্ডায় জড়ায়। অতঃপর এয়ারলাইন্স স্টাফ শামস্ উদ্দিন তাদের মধ্যে একজন যাত্রীকে ধরে হোল্ডিং লাউঞ্জে নিয়ে আসেন এবং বোর্ডিং ব্রিজ ৯-এর এভসেক সিকিউরিটিতে কর্তব্যরত এএসআই খোকন, এএসজি নজরুল, অপারেটর নুরজাহান ও এলএসি সারোয়ার-কে অবহিত করেন। পরে ওই যাত্রীকে বুঝিয়ে শান্ত করা হয় এবং যাত্রীর সামনেই সমস্ত সবজি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় এবং যাত্রী খালি ব্যাগ নিয়ে বিমানে প্রবেশ করেন।’

বেবিচক ওই বিবৃতিতে আরও জানায়, “এয়ারলাইন্স নীতিমালা অনুযায়ী, একজন সম্মানিত যাত্রী সর্বোচ্চ ৭ কেজি ওজনের হ্যান্ড লাগেজ বহন করার অনুমতি পান। তবে, ওই যাত্রী ২৪ কেজি ওজনের হ্যান্ড লাগেজ বহন করায় এয়ারলাইন্স স্টাফ বাধা দিলে যাত্রীর সঙ্গে বাদানুবাদ হয়।”

এদিকে, এর আগে ৮ জানুয়ারি নরওয়ে প্রবাসী ফেনীর সোনাগাজীর সাঈদ উদ্দিনকে তার বাবা গিয়াস উদ্দিনসহ পরিবারের আরও ৩ সদস্যের সামনেই ক্যানোপি গেটে দাঁড়ানো নিয়ে মেরে রক্তাক্ত করা হয়। 

ওই ঘটনাও দেশে ও প্রবাসে তোলপাড়ের সৃষ্টি করে। ওই ঘটনায় এক প্রকার বাধ্য হয়েই কর্তব্যরত দুই এভসেক সদস্যকে আবার বিমান বাহিনীতে প্রত্যর্পণ করা হয়। এছাড়াও গত কয়েকমাসে এ ধরনের ঘটনা অহরহ ঘটছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়