শিরোনাম
◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন

আনিস তপন: [২] মঙ্গলবার রেলভবনে অনুষ্ঠিত জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বৃহস্পতিবার থেকে কারফিউ (সান্ধ্য আইন) শিথিলের সময় লোকাল ও কমিউটার ট্রেন পরিচালনা করা হবে। 

[৩] রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির এই প্রতিবেদককে বলেন, আমাদের কাছে এই মুহূর্তে যাত্রী নিরাপত্তা ও রেল সম্পদের সুরক্ষা দেয়াই সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাছাড়া সারাদেশে এই মুহূর্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সান্ধ্য আইন বলবৎ রয়েছে। তাই সব দিক বিবেচনায় আপাতত স্বল্প দূরত্বে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। 

[৪] সভা শেষে টেলিফোনে রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ আলী বলেন, পরিস্থিতির উন্নতি হলে অর্থাৎ সান্ধ্য আইন পুরোপুরি উঠে গেলে আন্তঃনগরনহ অন্যান্য ট্রেন পরিচালনা করা হবে।

[৫] এর আগে ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসে রেল কর্তৃপক্ষ।

[৬] কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে যাত্রী নিরাপত্তা ও রেল সম্পদ রক্ষায় ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এটি/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়