শিরোনাম
◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২১ মে, ২০২৪, ০৯:১৫ রাত
আপডেট : ২১ মে, ২০২৪, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ জুলাই থেকে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান

মুযনিবীন নাইম: [২] আগামী ১ জুলাই থেকে ত্রুটিপূর্ণ মোটরযানের বিরুদ্ধে বিদ্যমান আইন এবং বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তাই এসময়ের আগেই ঢাকাসহ সারাদেশের মহাসড়ক থেকে লক্কড়-ঝক্কড়, রংচটা, গ্লাস ভাঙা, লাইট ভাঙা, সিট ভাঙা মোটরযান উঠিয়ে নিতে হবে।

[৩] মঙ্গলবার (২১ মে) বিআরটিএ সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে মহাসড়কে লক্কড়-ঝক্কড়, রংচটা, গ্লাস ভাঙা, লাইট ভাঙা, সিট ভাঙা মোটরযান চলাচল বন্ধে গত ১৯ মে গণবিজ্ঞপ্তি জারি করেছে বিআরটিএ। 

[৪] সেই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানবাহন ঢাকাসহ মহাসড়কে চলাচলের কারণে প্রায় সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। বাংলাদেশ বর্তমানে একটি উন্নয়নশীল দেশ। ফলে ঢাকা মহানগরে চলাচলরত গণপরিবহনের সৌন্দর্যের উপর নগরের সৌন্দর্য ও দেশের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক দুর্ঘটনা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে এ ধরনের ত্রুটিপূর্ণ মোটরযান চলাচল বন্ধ করা প্রয়োজন। মোটরযানের চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তা নিশ্চিতকল্পে আগামী ১ জুলাইয়ের মধ্যে এ ধরনের ত্রুটিপূর্ণ মোটরযানকে ত্রুটিমুক্ত ও দৃষ্টিনন্দন করার জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বিআরটিএ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়