শিরোনাম
◈ চুক্তি সই : ৬১৯ কোটি টাকায় পুনরায় চালু হচ্ছে ৩ বন্ধ পাটকল ◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০২:৩১ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবরোধে রাজধানীর কোথাও যানজট, কোথাও ফাঁকা 

মাসুদ আলম: [২] বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে রাজধানীতে তেমন কোন প্রভাব নেই। সড়কের যান চলাচল অনেকটা স্বাভাবিক। কোথাও ফাঁকা আবার কোথাও যানজট দেখা গেছে। তবে গণপরিবহন, সিএনজি, পিকআপ  দেখা গেছে।  

[৩] আজ সকালে রাজধানীর ভাটারা বাড্ডা খিলক্ষেত, উত্তরা, রামপুরা, মালিবাগ, তেজগাও, বিজয়স্বরণীয়, পল্টন, গুলিস্তান ও বনানী এলাকায় ঘুরে এই দৃশ্য দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের উপস্থিতিও বেড়েছে।  

[৪] এদিকে যেকোনো ধরনের তে নাশকতা এড়াতে সড়কে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। মোড়ে মোড়ে পুলিশ। র‌্যাবের পাশাপাশি সড়কে বিজিবিও মাঠে রয়েছে। এছাড়া রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে রয়েছেন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

[৫] খিলক্ষেত বাস স্টপিসে কথা হয় নার্স ডলি বেগম নামে এক যাত্রীর সাথে। তিনি বলেন, বাসা থেকে বের হওয়ার সময় ভাবছিলাম হয়তো গণপরিবহনের ভোগান্তিতে পড়তে হবে। কিন্তু সড়কে এসে দেখি যান চলাচল স্বাভাবিক। আবার যানজটও দেখা যাচ্ছে। সড়কে অবরোধের কোন প্রভাব নেই। 

[৫] বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। মোড়ে মোড়ে পুলিশ রয়েছে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সম্পাদনা: ইকবাল খান

এমএ/আইকে/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়