শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৩, ১২:০৭ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৩, ০৯:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবরোধের মধ্যেও রাজধানীর সড়কে যানচলাচল স্বাভাবিক, মোড়ে মোড়ে পুলিশ                                         

মাসুদ আলম: বিএনপি জামায়াতের ডাকা ৭ম দফা অবরোধের প্রথম দিনের রাজধানীতে তেমন কোন প্রভাব নেই। সড়কের যান চলাচল স্বাভাবিক। তবে গনপরিবহন, সিএনজি, পিকআপসহ অন্য যানবাহনের তুলনায় ব্যক্তিগত গাড়ি কম দেখা গেছে । আবার কোথাও যানজট কোথাও ফাঁকা দেখা গেছে। আজ সকালে রাজধানীর ভাটারা বাড্ডা খিলক্ষেত, উত্তরা, রামপুরা, মালিবাগ, তেজগাও, বিজয়স্বরণীয় ও বনানী এলাকায় ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

রাজধানীতে বিভিন্ন মোড়েমোড়ে অবস্থান করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা অবরোধের বিপক্ষে স্লোগান দিচ্ছে।   

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের উপস্থিতিও বেড়েছে। এদিকে যেকোনো ধরনের তে নাশকতা এড়াতে সড়কে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। মোড়ে মোড়ে পুলিশ।  র্যাবের পাশাপাশি সড়কে বিজিবিও মাঠে রয়েছে। এছাড়া রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।    

বাড্ডা  বাস স্টপিসে কথা হয় সাবানা আক্তার  নামে এক যাত্রীর সাথে। তিনি বলেন, বাসা থেকে বের হওয়ার সময় ভাবছিলাম হয়তো গণপরিবহনের ভোগান্তিতে পড়তে হবে। কিন্তু সড়কে এসে দেখি যান চলাচল স্বাভাবিক। আবার যানজটও দেখা যাচ্ছে। তবে সড়কে অবরোধের কোন প্রভাব নেই। বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।  যেকোনো ধরনের নাশকতা এড়াতে কঠোর  অবস্থানে রয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়