শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৩, ১১:৪৩ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৩, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আব্দুল্লাহপুরে বিআরটিসি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আব্দুল্লাহপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাসটির দ্বিতীয় তলায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের অনেক আসন পুড়ে যায়। এ সময় বাসে যাত্রী ছিল কি না, তা জানা যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ করছে, বিএনপিসহ যুগপৎ আন্দোলন করা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগে দুর্বৃত্তরা এ বাসে আগুন দিয়েছে। ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে সিসি ক্যামেরার ফুটেজ ও আলামত সংগ্রহ করা হয়েছে। নাশকতাকারীদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়