শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০২:৪৭ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৯:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানির দাবিতে কলস নিয়ে সড়ক অবরোধ

রফিকুল ইসলাম মিঠু (উত্তরা): বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত পল্লবীর ১২ নম্বর কুর্মিটোলা ক্যাম্পসংলগ্ন কালশী ফ্লাইওভারের সামনে সড়ক অবরোধ করেন কুর্মিটোলা ক্যাম্প, শাহপরান বস্তি, বালুরমাঠ বস্তিসহ পাঁচটি ক্যাম্পের বাসিন্দারা।

সরেজমিন দেখা যায়, কালশীর পাঁচটি ক্যাম্পের কয়েকশ বাসিন্দা পানির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা কালশী ফ্লাইওভারের সামনে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় পল্লবী থানা পুলিশের একটি টিম তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেন।

বিক্ষোভকারীরা জানান, গত দুই মাস ধরে তাদের পানির সমস্যা। মাঝে মধ্যে পানি এলেও থাকত না। কিন্তু গত ২৫ দিন একটানা পানি নেই। এ জন্য বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন। কুর্মিটোলা ক্যাম্পের বাসিন্দা বৃদ্ধ মিনা খাতুন জানান, ২৫ দিন তাদের ক্যাম্পে এক ফোটাও পানি নেই। পুরো ক্যাম্পে হাহাকার চলছে। গত দুই মাস ধরে তাদের পানির সমস্যা। ওই সময় পানি এলেও ময়লা ও দুর্গন্ধ থাকত। পানি ও গরমের কারণে তিনি দুবার স্ট্রোক করেছেন। এ জন্য বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

শাহপরান বস্তির বাসিন্দা মিলন বলেন, আমরা প্রতিমাসে ৩০০ থেকে ৪০০ টাকা পানির বিল দিই। অথচ আমাদের পানি নেই। আমাদের ক্যাম্পের পানির লাইন ওয়াসার লোকজন টাকা খেয়ে সাগুফতাকে (হাউজিং কোম্পানি) দিয়েছে। পল্লবী থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন, আমাদের তরফ থেকে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে। 

প্রতিনিধি/এএ

  • সর্বশেষ