শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৫:১৬ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পল্টনে পুলিশের সঙ্গে মুসল্লিদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ধাওয়া-পাল্টা ধাওয়া

শিমুল চৌধুরী ধ্রুব: শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে জুমার নামাজ শেষে একটি ধর্মীয় সংগঠনের ব্যানারে মুসল্লিরা মিছিল বের করে। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি’র ব্যানারে নাগরিকদের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করার দাবিতে মিছিল বের করা হয়। পুলিশ এতে বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, রাজধানীর শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারের পাশে একটি প্রতিষ্ঠানে তারাবির নামাজ পড়া অবস্থায় ইমাম ও নারী মুসল্লিসহ ১৬ জনকে আটক করে রিমান্ডে নেওয়া হয়। ফলে তারা মনে করছেন, এতে সাধারণ মুসল্লিদের ধর্ম চর্চায় বাধা সৃষ্টি হচ্ছে। তারই প্রতিবাদে সমাবেশ করেছে সংগঠনটি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান জানান, রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল করায় তাতে বাধা দিলে আন্দোলনকারীরা পুলিশের ওপর চড়াও হয়। মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলছে। আটকদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

এসসিডি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়