শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৯:৪৯ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ১২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালিবাগে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ২

শহীদুল ইসলাম: মালিবাগে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

বর্তমানে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেছে। দুর্ঘটনার কারণে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত ৯টা দুই মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্রসিংয়ের গেইট বন্ধ ছিল না। বাসটি প্রায় ক্রসিং পার হয়ে গিয়েছিল। তখন পেছন দিক থেকে ট্রেনটি এসে ধাক্কা দেয়। সেসময় বাসে কোনো যাত্রী ছিল না। ট্রেনের গতি কম ছিল। 

এ বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী কোনো হতাহতের খবর আমাদের কাছে আসেনি। ঢাকা মহানগর পুলিশের রামপুরা থানা জানায়, দুর্ঘটনাস্থল দুই থেকে তিনটি থানার সংযোগস্থল। তবে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

এসআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়