শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৫:৪৪ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে কাঁচামাল নামানোর সময় দুই গ্রুপের সংর্ঘষ, নিহত ১

মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ী কাঁচামালের আড়তে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ইমরান (৩৫)। এ ঘটনায় আহতরা হলেন, শাহাদত হোসেন (২৫), সিদ্দিক মিয়া (২৪) । 

সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত এগারোটার দিকে যাত্রাবাড়ি কুতুবখালী কাঁচামালের আড়তে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইমরানসহ তিনজন লাইনম্যান ডিউটিতেই থাকা অবস্থায় তাদের ওপর হামলা করে বেশ কয়েকজন দুর্বৃত্ত। তাদেরকে উদ্ধার করে পৌনে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইমরানকে মৃত ঘোষণা করেন।

রাতে ট্রাকে করে কাঁচামাল নামানোর সময় চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে তারা গুরুতর আহত হন। 

সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই আমিরুল ইসলাম, তিনি বলেন মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

এসএ/এসএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়