শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০২:২৭ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বছর জানুয়ারির মধ্যেই ঢাকায় হাইড্রোলিক হর্ন পুরোপুরি বন্ধ

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আগামী জানুয়ারির মধ্যে শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন পুরোপুরি বন্ধ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বাংলাদেশ জার্নাল

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৭) বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকায় শব্দদূষণের সঙ্গে যারা সংশ্লিষ্ট যেমন ড্রাইভার অ্যাসোসিয়েশন, তাদের নিয়ে আমরা সভা করেছি। আমরা শিক্ষার্থীদের নিয়েও আলোচনা করছি, মোবাইল কোর্টও আমরা করে যাচ্ছি। আজকের সভায়ও আমরা সিদ্ধান্ত নিয়েছি, অন্তত ঢাকা শহরে আগামী দুই মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন সবার আগে আমাদের বন্ধ করতে হবে।

হাইড্রোলিক হর্ন যেটা নিষিদ্ধ, সেটা কোনোভাবেই আমাদের দেশে চালানো ঠিক নয়। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে যেন হাইড্রোলিক হর্ন পুরোপুরি বন্ধ করা হবে।

মন্ত্রী বলেন, এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা লাগবে বলেও মনে করেন তিনি। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় এটা বন্ধ করতে সক্ষম হবো।

পলিথিন বন্ধের বিষয়ে তিনি বলেন, পলিথিন নিষিদ্ধ আছে। যারা উৎপাদন করছে, ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা থেকে বের হয়ে আসতে আমরা পরিকল্পনা নিয়েছি পাট থেকে সোনালী ব্যাগ তৈরি করার। আমরা ১০ কোটি টাকা দিয়েছি। সেটা আমরা যখন বাজারজাত করতে পারব আশা করি তখন পলিথিন ব্যাগ পুরোপুরি বন্ধ করতে পারব।

এমএএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়