শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ১০:৪০ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানী উত্তরায় কিংফিশার বারে অভিযান, আটক ৬৮

কিংফিশার

আলামিন শিবলী: রাজধানীর উত্তরায় কিংফিশার নামে একটি বারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ অভিযানে ৬৮ জন মাদকসেবী ও কর্মচারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গো‌য়েন্দা (ডিবি) বিভাগ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরে বারটিতে অভিযান চালিয় গো‌য়েন্দা ডিবি পুলিশ। এ সময় পিকআপ ভর্তি মদ, বিয়ার ও বিভিন্ন মাদক জব্দ করেছে ডিবি পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন ব‌লেন, আটককৃতদের যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে থাকা ডিবির এক কর্মকর্তা জানান, কিংফিশার বারে কোনো অনুমতি ছিলো না। অবৈধভাবে বারটি পরিচালিত হ‌চ্ছি‌ল। এখানে রাতভর চলে মাদকের আড্ডা। চলতো অসামাজিক কার্যকলাপও। গোপন সংবাদের ভিত্তিতে আমরা বারটিতে অভিযান পরিচালনা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়