শিরোনাম
◈ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দেড় শতাধিক কারখানায় ছুটি; পুলিশের গাড়িতে আগুন, আহত সাংবাদিক ও বিজিবি সদস্য ◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয় ◈ উচ্চশিক্ষায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা, সংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ◈ রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ইসরা‌য়েল ও আ‌মে‌রিকার মোকা‌বিলায় ইরান নতুন টা‌র্গেট প্রস্তুত কর‌ছে, এবারের জবাব হবে আরও কঠোর ◈ বিপিএল বন্ধের প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে: লুৎফর রহমান বাদল ◈ গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত, মহাসড়কে বিক্ষোভ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিক বিক্ষোভের মধ্যে মিরপুরে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া

রাজধানীর মিরপুরে সোমবার সকালে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে লাঠি হাতে নামেন বিএনপি নেতা কর্মীরা।

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদেরও সড়কে দেখা গেছে। আজ সোমবার সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় লাঠি হাতে অবস্থান করতে দেখা যায় তাঁদের।

সকাল সোয়া ৯টার দিকে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ নম্বর এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল ছোড়ে। পরে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেছেন, ‘শ্রমিকেরা সকালে নামার চেষ্টা করেছিল, তবে তারা এখন কেউ নেই।’

এর মধ্যে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়। গতকাল সরকার কঠোরভাবে সহিংসতা দমনের ঘোষণা দেওয়ার পর বিএনপির নেতা-কর্মীদের সড়কে দেখা গেল।

Advertisement


ঢাকা
মিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১১: ৩০
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১১: ৪১

 

 

মিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া
রাজধানীর মিরপুরে সোমবার সকালে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে লাঠি হাতে নামেন বিএনপি নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদেরও সড়কে দেখা গেছে। আজ সোমবার সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় লাঠি হাতে অবস্থান করতে দেখা যায় তাঁদের।

সকাল সোয়া ৯টার দিকে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ নম্বর এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল ছোড়ে। পরে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেছেন, ‘শ্রমিকেরা সকালে নামার চেষ্টা করেছিল, তবে তারা এখন কেউ নেই।’

এর মধ্যে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়। গতকাল সরকার কঠোরভাবে সহিংসতা দমনের ঘোষণা দেওয়ার পর বিএনপির নেতা-কর্মীদের সড়কে দেখা গেল।

এর আগে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে বুধবার (২৯ অক্টোবর) থেকে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে। এর মধ্যে গতকাল রোববারও মিরপুরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান পোশাকশ্রমিকেরা। ওই ঘটনার ধারাবাহিকতায় সোমবার সকালেও শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

সংঘর্ষের পর মিরপুর-১০ ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র: আজকের পত্রিকা