শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ১২:১২ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল ট্র্যাকিংয়ে মিলল উপস্থিতি, তবু খোঁজ নেই সেই এসআই রাকিবুলের

রাজধানীর কলাবাগান থানার ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ এসআই রাকিবুল হাসান সরকারের সন্ধান এখনও মেলেনি। তবে ঢাকায় তার গতিবিধি সম্পর্কে কিছুটা জানতে পেরেছেন তদন্তসংশ্লিষ্টরা। একটি ব্যাংকের বুথ থেকে টাকা তোলাসহ দুটি স্থানে তার উপস্থিতি প্রযুক্তিগতভাবে জানা গেছে। এর থেকে ধারণা করা হচ্ছে, অপহরণ জাতীয় কিছু নয়, ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে তিনি আত্মগোপনে আছেন।

কলাবাগান থানার ওসি ফজলে আশিক সমকালকে বলেন, এসআই রাকিবুলের অবস্থান সম্পর্কে কিছু তথ্য পাওযা গেছে। তবে এখনও আমরা তাকে খুঁজে বের করতে পারিনি। তাকে পেলে পুরো ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সূত্র জানায়, গত ২৯ এপ্রিল গুলিস্তানে একটি ব্যাংকের বুথ থেকে তিনি পাঁচ হাজার টাকা তোলেন। সেদিনই চকবাজার এলাকায় তার মোবাইল ফোন সক্রিয় পাওয়া যায়। তখন তার ফোনে টাকা তোলা সংক্রান্ত ব্যাংকের মেসেজটি ঢোকে। এর থেকে বোঝা যাচ্ছে, টাকা তোলার সময় তার ফোন বন্ধ ছিল। পরে যখন তিনি ফোন চালু করেছেন, তখনই মেসেজ ঢুকেছে। আবার তার ব্যাংক হিসাবে বেতনের ৭০ হাজার টাকার মতো আছে। কিন্তু তোলা হয়েছে মাত্র পাঁচ হাজার। অন্য কেউ তার হিসাব থেকে টাকা তুললে পুরোটাই তুলে নিতেন। 

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, পুলিশের কাজের ধরন বা চাপের কারণে তিনি হয়তো হতাশ হয়ে থাকতে পারেন। এর আগে তিনি কাস্টমসে কাজ করতেন।

গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে থানা ভবনের ব্যারাক থেকে বের হন রাকিবুল। কিছুক্ষণ পর চা খেয়ে ব্যারাকে ঢোকেন। রাত পৌনে ৮টার দিকে তিনি ‘নাইট ডিউটি’র কথা বলে আবার বের হন। এর পর থেকে তার খোঁজ মিলছে না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং দেশের সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়