শিরোনাম
◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশানে তরুণীকে জবাই করে হত্যা

রাজধানীর গুলশানে কালাচাঁদপুর এলাকার একটি ফ্ল্যাটে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক তরুণীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। ওই তরুণী একটি বারে ডান্স করতেন এবং পার্লারের ব্যবসা ছিল।

শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ এলাকার ৮৯ নম্বর বাসার ২য় তলায় বি-২ ফ্ল্যাটের মেঝে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিম পাড়া। বাবার নাম মৃত শহীদ আলী।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে সংবাদ পেয়ে ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে সাদিয়া রহমান মীম নামে ওই তরুণীর জবাই করা লাশ উদ্ধার করা হয়। এছাড়া তরুণীর শরীরে আরও বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
 
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা যায় এই তরুণী একটি বারে কাজ করত। পশ্চিম কালাচাঁদপুরে ওই ফ্ল্যাটে মীমের সাথে আরেক তরুণী থাকতেন। কিন্তু লাশ উদ্ধারের সময় সেই তরুণীকে আর খুঁজে পাওয়া যায়নি। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, লাশের সুরতহাল প্রতিবেদনে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ উল্লেখ করেন, শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৯টার মধ্যে যে কোনো সময় তাকে জবাই করে ও উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার আগে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না; সে বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসকদের কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়