শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৩:১০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনজীবীকে পিটিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইরাল (ভিডিও)

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় গত বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে নাঈম কিবরিয়া নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত নাঈম পাবনা জেলা জজকোর্টের আইনজীবী ছিলেন। ইতিমধ্যে সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। ভিডিওতে সেই রাতের ঘটনার নৃশংসতা ফুটে উঠেছে। 

প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৯টা ৫৮ মিনিটে একটি প্রাইভেটকারের গতিরোধ করে সামনে দাঁড়ায় একটি মোটরসাইকেল। এ সময় প্রাইভেটকারের বাম পাশে আরও দুইটি মোটরসাইকেল এসে দাঁড়ায়। প্রাইভেটকার থেকে সেই আইনজীবী নাইম বের হওয়া মাত্রই উপুর্যুপুরি ঘুষি দিতে শুরু করে সামনের মোটরসাইকেল এর আরোহী। পরে আরও তিন-চার জন সেখানে যোগ দেন এবং তারা ক্রমাগত ঘুষি দিতে থাকেন তাঁর মুখে। এরপর সেই যুবকরা নাইমের প্রাইভেটকারে তল্লাশি চালায় এবং এরপরে আবার তাঁকে মারতে থাকে। 

নিহতের খালাতো ভাই মো. রাকিবুল ইসলাম শামীম অভিযোগ করেছেন, হামলাকারীরা মব তৈরি করে নাঈমকে পিটিয়ে এক পর্যায়ে আই ব্লকের সড়কে নাইমকে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বারিধারা এবং পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হামলাকারীদের পরিচয় তারা এখনও জানে না। উৎস: বিডি প্রতিদিন ও যমুনা টেলিভিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়