শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনিস আলমগীর ও শাওনের বিরুদ্ধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে মামলার বাদী আরিয়ান আহমেদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি আনিস আলমগীর ও শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে আরিয়ান আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়-ভীতি ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। হুমকিদাতারা নিজেদের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, গত ১৬ ডিসেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে অজ্ঞাতনামা কয়েকটি মোবাইল নম্বর থেকে কল ও মেসেজের মাধ্যমে তাকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হয় এবং না হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি তার ও পরিবারের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে বলে অভিযোগে বলা হয়েছে।

এ কারণে নিজের এবং পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান আরিয়ান আহমেদ। তিনি হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়