শিরোনাম
◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুর চিড়িয়াখানায় খাঁচার দরজা খোলা পেয়ে বেরিয়ে এলো সিংহ

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার একটি খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে যাওয়ার ঘটনায় শুক্রবার বিকালে চিড়িয়াখানা এলাকায় উদ্বেগ তৈরি হয়। বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা ছাড়ে বলে নিশ্চিত করেছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।

তিনি জানান, সিংহটি চিড়িয়াখানার ভেতরেই ঘুরছে এবং তার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে চিড়িয়াখানার ভেতর থাকা সকল দর্শনার্থীকে দ্রুত বের করে দেওয়া হয়েছে।

সিংহটি কীভাবে বের হয়ে এলো—এমন প্রশ্নে পরিচালক বলেন, খাঁচার গ্রিল বা কাঠামোতে কোনো ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, খাঁচার দরজায় তালা ঠিকভাবে লাগানো হয়নি, সেখান দিয়েই সিংহটি বেরিয়ে যেতে পারে।

ঘটনাটির কারণ অনুসন্ধানে রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চিড়িয়াখানার প্রাণী-কর্মীরা কাজ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়