শিরোনাম
◈ পরিবর্তন শুরু করতে হবে নিজেদের মধ্য থেকেই: মির্জা ফখরুল ◈ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের ভিডিও ভাইরাল, নিজের অবস্থান যা জানালেন ডাকসু নেতা (ভিডিও) ◈ এক বছরে জামায়াতের আয় কমে ২৩ কোটি ৬৮ লাখ, ব্যয় ছাড়াল ২৩ কোটি ৯১ লাখ ◈ ‘চায়নাম্যান স্পিনার’ ক্রিকেটের প্রতিভা থেকে চাঁদাবাজির সাম্রাজ্য, সামনে এলো ডেভিড ইমনের অপরাধের নেপথ্য কাহিনি ◈ ‌ফিফা ৪০ হাজার কোটি টাকায় বিশ্বকাপ বিক্রি কর‌তে চায়! বিতর্কে জড়িয়ে আ‌ছে ডোনাল্ড ট্রাম্পের নাম  ◈ ইসরায়েলি রাজ‌নৈ‌তিক বিশ্লেষক: নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প উভয়েই পতনের পথে ◈ শ‌নিবার বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সভায় চুড়ান্ত হ‌তে পা‌রে নতুন রাষ্ট্রপতির নাম  ◈ মো‌দি সরকা‌রের বিরু‌দ্ধে আবার আন্দোলনের হুমকি ভারতের ককরোচ জনতা পার্টির ◈ প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ◈ গ্যাস সংকট মোকাবিলায় আমদানিনির্ভর এলএনজি: বৈদেশিক মুদ্রা ও ভর্তুকিতে রেকর্ড চাপের আশঙ্কা

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানমন্ডিতে পুলিশের সঙ্গে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর ধানমন্ডি এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে গেলে এ পরিস্থিতি সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ সময় পুলিশ আইডিয়াল কলেজের একদল শিক্ষার্থীকে সরে যেতে বললে তারা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। পরে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এর জেরে পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও পাল্টা হামলা চালান। এ নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় মহড়া দিতে থাকেন।

দুপুরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ম্যারিয়ট কনভেনশন হলের গলিতে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে। তারা রাজি না হওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। একপর্যায়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে ঢুকে ছত্রভঙ্গ হয়ে যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল হক বলেন, ‘আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা রোববার এক ঘটনায় বিরোধে জড়ায়। সেই ঘটনার জের ধরে আজও তারা মুখোমুখি হয়। পুলিশ সরিয়ে দিতে গেলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’ সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়