শিরোনাম
◈ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের ভিডিও ভাইরাল, নিজের অবস্থান যা জানালেন ডাকসু নেতা (ভিডিও) ◈ এক বছরে জামায়াতের আয় কমে ২৩ কোটি ৬৮ লাখ, ব্যয় ছাড়াল ২৩ কোটি ৯১ লাখ ◈ ‘চায়নাম্যান স্পিনার’ ক্রিকেটের প্রতিভা থেকে চাঁদাবাজির সাম্রাজ্য, সামনে এলো ডেভিড ইমনের অপরাধের নেপথ্য কাহিনি ◈ ‌ফিফা ৪০ হাজার কোটি টাকায় বিশ্বকাপ বিক্রি কর‌তে চায়! বিতর্কে জড়িয়ে আ‌ছে ডোনাল্ড ট্রাম্পের নাম  ◈ ইসরায়েলি রাজ‌নৈ‌তিক বিশ্লেষক: নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প উভয়েই পতনের পথে ◈ শ‌নিবার বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সভায় চুড়ান্ত হ‌তে পা‌রে নতুন রাষ্ট্রপতির নাম  ◈ মো‌দি সরকা‌রের বিরু‌দ্ধে আবার আন্দোলনের হুমকি ভারতের ককরোচ জনতা পার্টির ◈ প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ◈ গ্যাস সংকট মোকাবিলায় আমদানিনির্ভর এলএনজি: বৈদেশিক মুদ্রা ও ভর্তুকিতে রেকর্ড চাপের আশঙ্কা ◈ চাকরির স্বপ্নে মানবপাচার, স্ক্যাম সেন্টার থেকে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিরা

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ১০:৫০ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনদুর্ভোগের অভিযোগে আগারগাঁওয়ের ‘কেকপট্টি’ উচ্ছেদ

ঢাকার আগারগাঁও এলাকা থেকে আলোচিত ‘কেকপট্টির’ দোকানগুলো উচ্ছেদ করেছেন যৌথবাহিনীর সদস্যরা।

পুলিশ বলছে, সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা দোকানগুলো নির্বাচন কমিশনের অনুরোধে সরিয়ে দেওয়া হয়েছে।

ঢাকার আগারগাঁওয়ের প্রশাসনিক এলাকায় প্রশস্ত সড়ক আর আলোর ব্যবস্থা থাকায় গত কয়েক বছর সেখানে প্রতি সন্ধ্যায় বেড়াতে যান আশপাশের মানুষ। একই সঙ্গে সেখানে বাড়তে থাকে চটপটি, ফুচকা, কেক, পিজ্জাসহ বিভিন্ন খাবারের ভাসমান দোকান।

গত কয়েক দিন ধরে এ এলাকার কেকের দোকানগুলো নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক এলাকাটির নাম কেউ কেউ দিয়েছিলেন ‘কেকপট্টি’। প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত কেকের দোকানগুলোতে ভিড় থাকত ক্রেতা আর ‘কনটেন্ট নির্মাতাদের’। নির্বাচন কমিশন, সরকারী কর্ম কমিশনসহ সরকারি কয়েকটি দপ্তরের সামনের সড়ক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।

এমন অবস্থায় বৃহস্পতিবার রাতে সেখানে সেনাবাহিনীর সঙ্গে পুলিশ অভিযান চালায়।

শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলছেন, “যে দোকানগুলো রাস্তার ওপর যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল, আমরা সেগুলো সরিয়ে দিয়েছি। এখানে কে ভাইরাল, আর কে ভাইরাল না, তাতো আমরা জানি না।”

জানতে চাইলে ওসি বলেন, জনচলাচলে দুর্ভোগ ও যানজট সৃষ্টি এবং নির্বাচন কমিশন ভবনের মতো একটি গুরুত্বপূর্ণ ভবনের সামনে রাস্তা বন্ধ করে যারা দোকান করছিলেন তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা উচ্ছেদ করেছি।” সূত্র: বিডি নিউস ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়