শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪, ০৩:০৪ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর উত্তরার বাউনিয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা : রাজধানীর উত্তরার বাউনিয়া এলাকায় ছেলের ছুরিকাঘাতে মা দিনু বেগম (৪০) নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর সাড়ে ছয়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত দিনু বেগমের  বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নালবাংগা গ্রামে। বাবার নাম মৃত আব্দুল আজিজ। বর্তমানে উত্তরা বাউনিয়া এলাকায় ভাড়া বাসায়  থাকেন। 

দিনুর স্বামী বলেন,তার ‘ছেলে জিহাদ (২৫) কিছুই করে না। মাঝে মধ্যে টাকার জন্য মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করত। ভোরে স্ত্রী দিনু বেগমের চিৎকারে ঘুম ভাঙে। দেখতে পাই জিহাদ তার মাকে ছুরিকাঘাত করেছে। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। ঘটনার পরে জিহাদ পালিয়ে গেছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তরা থেকে ওই নারীকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, ওই নারীর ছেলে ছুরিকাঘাত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়