শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২২, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতর-টুপির বাজারে ধস, হতাশ ব্যবসায়ীরা

আতর-টুপির বাজার

মিনহাজুল আবেদীন: দুদিন পরই পবিত্র ঈদুল আজহা। কিন্তু এখনো জমে ওঠেনি টুপি, জায়নামাজ, আতর ও পাজামার দোকান। অন্যান্য সময়ের তুলনায় এবার ক্রেতাদের উপস্থিতি কম। 

বৃহস্পতিবার (৭ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট ঘুরে দেখা গেছে, ভেতরের দোকানের পাশাপাশি বাইরেও বসেছে দোকান। এসব দোকানে রয়েছে টুপি, জায়নামাজ, আতর, পাজামা, তসবিসহ নানা সামগ্রী। তবে ঈদকে কেন্দ্র করে বেচাকেনা তেমন না থাকায় অনেকে অলস সময় পার করছেন।

ব্যবসায়ীরা বলছেন, দুই বছর করোনার সংকট থাকায় বেচাকেনা তেমন হয়নি, তবে এবার রমজানে বেশ ভালো বিক্রি হয়েছিলো। কিন্তু কোরবানি উপলক্ষে বিক্রি একেবারেই কম। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ আতর-টুপি কিনছেন না। আর বৃষ্টিসহ আনুষঙ্গিক কারণে ব্যবসা অনেকটা কম।

আতর-সুরমা ও তসবি বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, সারা বছরের মধ্যে রমজানে সবচেয়ে বেশি বেচাকেনা হয়। আর কোরবানির ঈদে বিক্রি হয় কিছুটা কম। তবে এবার অনেক কম। 

টুপি বিক্রেতা শাহিন মিয়া বলেন, সাধারণত কোরবানির ঈদে যেমন বেচাকেনা হয় এবার তেমনও হচ্ছে না। মানুষ কিনছে কম, তাই কাস্টমারের অপেক্ষায় থাকতে হচ্ছে। 

জায়নামাজ বিক্রেতা বেলাল হোসেন বলেন, মানুষের অবস্থা ভালো হলে বিক্রি ভালো হবে, এখন হয়তো ভালো না সেজন্য বিক্রিও কম। জায়নামাজের বিক্রি মোটামুটি, তবে কিছুটা কমই।

বায়তুল মোকাররম এলাকায় আসা রেজাউল করীম বলেন, আসলে খুব বেশি প্রয়োজনে কিনতে এসেছি এমন না। এদিক দিয়ে যাচ্ছিলাম তাই টুপি নিলাম। ২২০ টাকা দাম টুপির। কোরাবানির ঈদে সেভাবে কেনাকাটা হয় না। সামনে যেহেতু পড়েছে তাই কিনলাম। জাগোনিউজ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়