শিরোনাম
◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা ◈ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়, কারণ নিয়ে ধোঁয়াশা

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৩:২৫ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র ইউনিয়নের মশাল মিছিলে পুলিশের লাঠিচার্জ, সভাপতিসহ ১৬ জনকে আটকের অভিযোগ

মারুফ হাসান: কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের হত্যার বিচার, কারফিউ প্রত্যাহার ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মশাল মিছিলে লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজাসহ ১৬ জনকে আটক করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টায় তাদের আটক করে পুলিশ। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি থেকে এ অভিযোগ করা হয়েছে।

রাতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল পল্টন থেকে জিরো পয়েন্ট মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকের সামনে এলে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ৷ এ সময় ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সম্পাদক শোয়াইব আহমেদ আসিফকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। 

পরে বাকিদের সেগুনবাগিচায় ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আটকে রাখেন স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। পরে ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম-আহ্বায়ক এনামুল হাসান অনয়, ঢাকা মহানগর সংসদের সহকারী সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ অন্যান্যদের আটক করে রমনা থানা পুলিশ।

পুলিশি হামলা এবং আটকের তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। আটকদের দ্রুত মুক্তি না দিলে চলমান আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

 

  • সর্বশেষ