শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২২, ০৪:১৬ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২২, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে মুদ্রা প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: রাজধানীর মিরপুর এলাকা থেকে বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- লিটন শিকদার ও নেছা খালাসী। তাদের কাছ থেকে নগদ ১ লাখ টাকাসহ মালয়েশিয়ান মুদ্রা ১০০ রিঙ্গিত ও গামছা দিয়ে পেঁচানো ডলার সাদৃশ্য বান্ডেলের মধ্যে একটি হুইল সাবান জব্দ করা হয়েছে।

মিরপুর মডেল থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান বলেন, গত ১৭ জুন কবির নামের এক ব্যক্তিকে মালয়েশিয়ান মুদ্রা ১০০ রিঙ্গিত বিক্রির কথা বলে তার কাছ থেকে নগদ ১ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় প্রতারণা চক্রের সদস্যরা। ওই দিনই কবির থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তিনি বলেন, ওই জিডির সূত্রে তদন্ত করে মঙ্গলবার শেরে-ই-বাংলার শিশুমেলা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে ওসি জানান, চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় বৈদেশিক মুদ্রা দেখিয়ে তা বিক্রির কথা বলে সাধারণ লোকজনের কাছ থেকে সর্বস্ব নিয়ে কৌশলে পালিয়ে যেতেন। এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়