শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপেয় পানি-বিস্কুট নিয়ে সাধারণ মানুষের পাশে পুলিশ

সুজন কৈরী: [২] রাজধানী ঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে সড়কে বের হয়ে খেটে খাওয়া মানুষদের রোদের তীব্রতায় অল্পতেই ক্লান্তি চলে আসছে। তীব্র দাবদাহে খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ।

[৩] মানবিক সহায়তা হিসেবে ওয়ারী বিভাগের ছয়টি থানা এলাকায় সাধারণ মানুষের মধ্যে সুপেয় পানি বিতরণ করছে পুলিশ। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনার পর এ কার্যক্রম শুরু হয়।

[৪] এর আগে শুক্রবার ডিএমপিতে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ছাতা, ঠান্ডা পানি, স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী দেন ডিএমপি কমিশনার।

[৫] এ সময় তিনি সাধারণ নগরবাসীর সেবায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান। এরপর থেকে ডিএমপির বিভিন্ন থানা পুলিশ খেটে খাওয়া সাধারণ মানুষকে ঠান্ডা পানির বোতল ও লেবুর শরবত দিয়ে সহায়তা করছেন।

[৬] ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, ঢাকায় প্রচণ্ড তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখন পুলিশ কমিশনারের নির্দেশনায় ওয়ারী বিভাগের ছয়টি থানা এলাকায় অসহায়, শ্রমজীবী ও পথচারী মানুষের মধ্যে সুপেয় পানি, বিস্কুট ও শরবতের ব্যবস্থা করা হচ্ছে। দাবদাহ যতদিন চলবে এ কার্যক্রম চালিয়ে যাবো। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসকে/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়