শিরোনাম
◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন 

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ১১:৫১ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজারীবাগে হাতির চাঁদাবাজির সময় রিক্সা চালক আহত 

হেলাল মিয়া

হ্যাপী আক্তার: রাজধানীর হাজারীবাগে হাতি দিয়ে চাঁদা উঠানোর সময় ক্ষিপ্ত হাতির লাথির আঘাতে হেলাল মিয়া (৫০) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। এ সময় ক্ষিপ্ত হাতিটি শুর দিয়েও তার পেটে আঘাত করে। সে সময় হাতি চালক সহ পালিয়ে যায়। 

[৩] বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে হাজারীবাগ বিজিবি ১ নম্বর গেটের পাশে এ ঘটনাটি ঘটে। 

[৪] হেলাল মিয়াকে নিয়ে আসা পথচারী তামিম ইসলাম অভি জানিয়েছেন, আহত অবস্থায় রিকশা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য দিবাগত রাতে হাসপাতালে এনে ভর্তি করেন। 

[৫] হাসপাতালের জরুরি বিভাগের অস্ত্রোপচার কক্ষে সে রিকশাচালকের চিকিৎসা চলছে, তার অবস্থা গুরুতর।

[৬] ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাতির পায়ে চাপা পড়ে আহত রিকশাচালক চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট হাজারীবাগ থানা অবগত রয়েছে।

[৭] সিলেট আজমিরীগঞ্জ উপজেলায় গ্রামের বাড়ি। বর্তমানে কামরাঙ্গীরচর আচার আলা ঘাট এলাকায় পরিবার নিয়ে থাকেন রিকশাচালক হেলাল। সম্পাদনা: হ্যাপী

এমআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়