শিরোনাম
◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ১১:০৮ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ১১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্পী সমিতির নির্বাচনে হিরো আলমের সঙ্গে সেলফি তুলতে প্রতিযোগিতা! (ভিডিও)

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এ নির্বাচন শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচন উপলক্ষে সকাল থেকেই তারকাদের মিলনমেলায় পরিণত এফডিসি। এই নির্বাচন ঘিরে এফডিসির মূল ফটকের বাইরে দেখা দেয় উৎসুক জনতার ভিড়।

প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের একনজর দেখতে তাদের এই ভিড়। তবে হিরো আলমকে দেখে জনতার মাঝে ভিন্ন আমেজের দেখা মেলে। আলোচিত এই অভিনেতা বেলা সাড়ে ১১টায় এফডিসি গেটের সামনে গেলে, অসংখ্য মানুষ দৌড়ে আসেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, ভক্তরা বলছেন, ‘ওই যে হিরো আলম’। এ কথা বলার সঙ্গে সঙ্গে হিরো আলমকে ঘিরে ভিড় জমে যায়। হিরো আলমের সঙ্গে সেলফি তুলতে প্রতিযোগিতা শুরু হয় তাদের। এ সময় এই হিরোকে নিরাপদে সরিয়ে নিতে লাঠিচার্জ করেন পুলিশ সদস্যরা।

চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য না হয়েও গত কয়েকদিন ধরে এফডিসিতে যাচ্ছেন হিরো আলম। নিজে ভোটার না হলেও আজ ভোটগ্রহণ কেমন হচ্ছে তা দেখতে গিয়েছিলেন। তিনি এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলকে সমর্থন দিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়