শিরোনাম
◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ১১:১১ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ১১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিয়া সীমান্ত দিয়ে প্রবেশকালে ২৭ মাদক পাচারকারী নিহত

ফাহাদ ইফতেখার: [২] জর্ডানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার ভোরে সীমান্ত এলাকায় তুষারঝড় চলাকালীন একদল মাদক পাচারকারী সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালায়। প্রথমে তাদের থামার সঙ্কেত দেওয়া হয়, তাতে কাজ না হওয়ায় গুলি চালায় জর্ডানের সেনাবাহিনী। আলজাজিরা

[৩] সেনাদের গুলিতেই নিহত হয় ঐ ২৭ জন। বাকিরা পিছু হটে সিরিয়ায় ঢুকে পড়তে সক্ষম হয়। পিছু হটার সময় বিপুল পরিমাণ অ্যাম্ফিটামিন জাতীয় মাদক ক্যাপ্টাগন তারা ফেলে যায়। তবে সীমান্তের ঠিক কোন এলাকায় এই ঘটনা ঘটেছে, তা উল্লেখ করা হয়নি সামরিক বাহিনীর বিবৃতিতে।

[৪] মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ধনী দেশগুলে তে ক্যাপ্টাগনের চালান পাঠাতে জর্ডানকে করিডোর হিসেবে ব্যবহার করে সিরীয় মাদকপাচারকারীরা। সম্পাদনা: মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়