শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৮:২১ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বালুখালী থেকে এক ভূয়া র‌্যাব আটক: স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের উখিয়া বালুখালী এলাকায় অভিযান চালিয়ে এক ভূয়া র‌্যাবকে আটক করেছেন র‌্যাব।এসময় তার কাছ থেকে একটি ভূয়া র্যাব আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের রিং এবং নগদ ৪১০০টাকা উদ্ধার করা হয়।

[৩] রোববার (২৩ জানুয়ারি) বিকেলে পালংখালী ইউপি ঐ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হলেন, গোপালগঞ্জ জেলার রাজপাট এলাকার আকবর আলী মুন্সি ছেলে সুমন মুন্সি(৩০)।

[৪] সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (ল'এন্ড মিডিয়া) অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পালংখালী ইউপি বালুখালী বাজারে বিভিন্ন দোকানে একজন ব্যক্তি র‌্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করছেন। এমন তথ্যে উক্ত এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের দেহ তল্লাশি একটি ভূয়া র‌্যাব আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ ও চাঁদাবাজি করে আদায়কৃত একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের রিং এবং নগদ৪হাজার ১০০টাকা উদ্ধার করা হয়।

[৫] তিনি আরো বলেন, জিজ্ঞেসাবাদে ধৃত জানায়, সেই একজন চাকুরিচ্যুত সেনা সদস্য ও সে দীর্ঘদিন যাবৎ র‌্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে অর্থ ও সম্পত্তি আদায় করে আসছে। উদ্ধারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: ঝুমুরী বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়