শিরোনাম
◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২, ০১:০১ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২২, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতারণা মামলায় সিসিকের মহিলা কাউন্সিলর শানু কারাগারে

আবুল কাশেম রুমন: [২] প্রতারণার অভিযোগে সিলেট (সিসিকের) মহিলা কাউন্সিলর কারাগারে পাঠানো হয়েছে। ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানুকে বাসা বিক্রি করে ক্রেতার সাথে প্রতারণার অভিযোগে দায়ের করা হলে কারাগারে প্রেরণ করা হয়।

[৩] উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তাকে মঙ্গলবার (২৫ জানুয়ারি) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান।

[৪] কাউন্সিলর শানু সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার কথা ছিলো। কিন্তু তিনি উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার দুদিন পর আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৫] সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন জানান, বাসা বিক্রি করে ক্রেতার সাথে প্রতারণার অভিযোগে কাউন্সিলর শানুসহ কয়েক জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন কাউন্সিলর শানু।

[৬] তিনি আরো জানান, জামিনের মেয়াদ দুদিন আগে শেষ হওয়ার পর তিনি আদালতে আত্মসর্মপণ করে পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

  • সর্বশেষ