শিরোনাম
◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায় ◈ দুবাইয়ের পর্যটন শিল্পে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২, ০১:১৬ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২২, ০৪:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিতে ইইউকে অনুরোধ করলেন ইইউ পার্লামেন্ট সদস্য

রাশিদুল ইসলাম : [২] ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্য ইভান স্টেফানেক গত ২০ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন ফর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি পলিসির হাই রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেলকে দেওয়া চিঠিতে বলেন, বাংলাদেশে মানবাধিকার, বাকস্বাধীনতা, নাগরিক ও রাজনৈতিক অধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে। তিনি র‌্যাব এবং তার বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কথাও উল্লেখ করেন। চ্যানেল ২৪

[৪] ইভানের দাবি র‌্যাব অসংখ্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে জড়িত। জোসেফ বোরেলকে তিনি অনুরোধ জানান, ‘আপনার কাছে যে ক্ষমতা আছে তা ব্যবহার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করুন। আমি বাংলাদেশ পুলিশ এবং সরকারের বিরুদ্ধেও সাহায্য চাইছি’। আইনের শাসন না থাকা, বিচার বহির্ভূত হত্যা এবং দুর্নীতির মতো ইস্যুগুলোর উল্লেখ করে তিনি নিষেধাজ্ঞা জারির আবেদন জানান। ডেইলি স্টার

[৫] স্টেফানেক বলেন, বাংলাদেশে ক্ষমতাসীন দল প্রায়ই অমানবিক আচরণ করে, যা প্রতিষ্ঠানগুলোও রিপোর্ট করেছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী ফলাফল কারচুপি করা বা রাজনৈতিক ভিন্নমত দমন করা। বাংলাদেশে প্রচুর দুর্নীতি রয়েছে এবং সরকার পুলিশকে নিয়ন্ত্রণ করে। এই পরিস্থিতি খুবই গুরুতর এবং সেই কারণেই আমি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আপনার সাহায্য চাইছি।

[৬] এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র‌্যাবকে বাদ দিতে চিঠি দেয় আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংগঠন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়