শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২, ১০:০০ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২২, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিয়ায় কুর্দি-আইএসের মধ্যকার সংঘর্ষে নিহত ১২০ জন

ফাহাদ ইফতেখার: [২] সিরিয়ায় যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি-নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চলমান সংঘর্ষে অন্তত ১২০ জন নিহত হয়েছেন। দেশটির একটি কারাগারে আইএস সদস্যদের হামলার পর সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। আলজাজিরা

[৩] রোববার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলছে, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী, কারাগারের নিরাপত্তা রক্ষী এবং সন্ত্রাসবিরোধী বাহিনীর সদস্যসহ আইএসের ৭৭ সদস্য এবং ৩৯ কুর্দি যোদ্ধা নিহত হয়েছেন।

[৪] শুক্রবার আইএসের গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কারাগারে হামলার দায় স্বীকার করেছে আইএস ।

[৫] শনিবার আইএসের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সিরিয়ার হাসাকেহ জেলার ঘোয়ারান কারাগারে আইএসের সশস্ত্র সদস্যরা প্রবেশ করছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়