শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২, ১০:১২ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২২, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওমিক্রনের কারণে বিয়ের পরিকল্পনা বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন রোববার সংবাদ সম্মেলনে বলেন, অনেকেই এমন আছেন যারা কোভিডের কারণে সময় মত বিয়ে করতে পারেন নি, আমি কেবল তাদের সঙ্গে যুক্ত হচ্ছি। এই মহামারি আমাদের জীবনে বিধ্বংসী প্রভাব ফেলেছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে অনেকেই এমন সময় অতিবাহিত করতে হয়েছে যখন দুই জন প্রিয়জন এক সঙ্গে থাকতে পর্যন্ত পারেন নি। সিএনএন

[৩] দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই পরিবারের ৯ জন সদস্য নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তারা সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

[৪] তাই দেশটিতে নতুন করে স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছে। সবাইকে মাস্ক পড়তে হবে। রেস্তোরাঁ ও বারে ১শ জনের বেশি লোকের সমাগম করা যাবে না।

[৫] ২০২০ সালের মার্চ থেকে নিউজিল্যান্ডের সীমান্ত বিদেশীদের জন্য বন্ধ। দেশটির ১২ বছরের বেশি বয়সী নাগরিকদের প্রায় ৯৪ শতাংশের পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর পূর্ণ বয়স্ক নাগরিকদের প্রায় ৫৬ শতাংশ নাগকিরকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়