শিরোনাম
◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর ◈ গণভোট ও শপথ বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব, টানা বাড়ছে অপরিশোধিত তেলের দাম ◈ মধ্যপ্রাচ্যের সংঘাত: কে কার মিত্র, কে কার প্রতিপক্ষ?

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২, ০৯:০৮ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২২, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাউথ্যাম্পটনে ম্যানচেস্টার সিটির হোঁচট

স্পোর্টস ডেস্ক : [২] অনেক লড়াই করেও ম্যানচেস্টার সিটিকে ঘায়েল করতে পারলো না সাউথ্যাম্পটন। নিজেদের মাঠে তারা উজ্জীবিত ফুটবল খেললেও ম্যাচেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াল কোচ পেপ গার্দিওলার দল। এমেরিক লাপোর্তের গোলে এড়াতে পারলো হার।

[৩] সাউথ্যাম্পটনের মাঠে শনিবার (২২ জানুয়ারি) আক্রমণ-প্রতি আক্রমণের জমজমাট লড়াই শেষ হয়েছে ১-১ সমতায়। দুটি গোলই করেন দুই ডিফেন্ডার। গোল পোস্ট ও ক্রসবারে লেগে তিনটি চেষ্টা ব্যর্থ হয় সিটির। সাউথ্যাম্পটনেরও একটি সুযোগ নষ্ট হয় পোস্টে লেগে। এছাড়া বিপজ্জনক কয়েকটি প্রতি আক্রমণকে পূর্ণতা দিতে ব্যর্থ হয় দলটি।

[৪] ৭৪ শতাংশ সময় বল দখলে রাখা সিটি গোলের জন্য নেয় ২০ শট, এর কেবল পাঁচটি ছিল লক্ষ্েয। আর সাউথ্যাম্পটন ৭ শটের তিনটি রাখতে পারে লক্ষ্যে। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়