শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২, ০১:১৩ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোপে যুদ্ধ এড়াতে বাইডেন-পুতিন সম্মেলনের প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র

লিহান লিমা: [২] কৃষ্ণসাগরে নতুন নৌ মহড়ার ঘোষণাসহ ইউক্রেন সীমান্তে ক্রমাগত সৈন্য সমাবেশ করে চলেছে রাশিয়া। ইউরোপে যুদ্ধ এড়ানোর সর্বশেষ প্রচেষ্টা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্মেলনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য গার্ডিয়ান

[৩] এদিকে ব্রিটিশ সূত্রে জানা গিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেশ ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনা করতে মস্কো যেতে পারেন।

[৪] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনী ব্লিনকেন বলেছে, ওয়াশিংটন এবং তার মিত্ররা আগামী সপ্তাহে ন্যাটো এবং ইউরোপিয় নিরাপত্তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে রাশিয়ার দাবীর লিখিত পরিকল্পনা জানাতে প্রস্তুত। রাশিয়ার দাবী হলো পূর্ব ইউরোপ এবং ইউক্রেনে ন্যাটো জোটের সব কার্যক্রমের অবসান এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত কোনো দেশকে এই জোটের নতুন সদস্য হিসেবে অন্তর্ভূক্তি না করার নিশ্চয়তা। রাশিয়া বলেছে ইউক্রেনে সামরিক ব্যবস্থা গ্রহণ এড়াতে এর সমাধান অবশ্যই করতে হবে। আল জাজিরা

[৫] তবে জেনেভায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরেভের সঙ্গে ৯০ মিনিটের আলোচনায় ব্লিনকেন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর অবস্থানের পুনরাবৃত্তি করে বলেছেন ইউক্রেন এবং অন্যান্য দেশের ভবিষ্যতে ন্যাটোতে যোগদানের অধিকারের কেন্দ্রীয় ইস্যুতে এখনো কোনো আপস করা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়