শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২, ১২:৩৭ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি মানার বালাই নেই সিএমএসএমই বাণিজ্য মেলায়

এম আর আমিন: [২] বৈশ্বিক মহামারী করোনা ও ওমিক্রনের লাগামহীন আক্রমনে কঠোর স্বাস্থ্যবিধি জারির পাশাপাশি সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেও চট্টগ্রামে চলমান রয়েছে বাণিজ্য মেলা। এবিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

[৩] করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকির মধ্যেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সিএমএসএমই বাণিজ্য মেলায়। চট্টগ্রামে করোনা রোগীই ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রতিদিন বাড়ছে। আমবাগান এলাকায় শহীদ শেখ রাসেল পার্কে আয়োজিত বাণিজ্য মেলায়।

[৪] স্বাস্থ্যবিধি তাপমাত্রা মাপতে রাখা হয়নি কোন থার্মাল স্ক্যানারও। সামাজিক দূরত্ব তো দূরের কথা মেলার ভেতরে মুখে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা।

[৫] দর্শনার্থীরা জানান, মেলার প্রবেশ পথে কোনো স্যানিটাইজার বা থার্মাল স্ক্যানার ব্যবস্থা নাই। এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। করোনা আক্রান্ত ও সুস্থ কোনো কিছুই বোঝার উপায় নেই।

[৬] এদিকে ২০১টি স্টল চিটাগং উইম্যান চেম্বার এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দ্বিতীয় বাংলাদেশ সিএমএসএমই বাণিজ্য মেলা-২০২২ শাহাজাহান মাঠে গত ৭ জানুয়ারি উদ্বোধন হয়েছে। ৭ ফেব্রুয়ারী পর্যন্ত চলমান থাকার কথা রয়েছে।

[৭] চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র সভাপতি মনোয়ারা হাকিম আলী বলেন,নিরাপত্তা থেকে শুরু করে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আমরা কঠোরভাবে নির্দেশনা দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়