শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২, ০৮:৫২ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ান ওপেনেরে কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল

স্পোর্টস ডেস্ক : [২] চার সেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে রাশিয়ান খাচানোভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় উঠেছেন রাফায়েল নাদাল।

[৩] মেলবোর্নে শুক্রবার (২১ জানুয়ারি) তৃতীয় রাউন্ডে ২৮তম বাছাই খাচানোভকে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-১ গেমে হারান স্প্যানিশ তারকা। চলতি আসরে এই প্রথম তিনি কোনো সেট হারলেন। ষষ্ঠ বাছাই নাদাল কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে রাশিয়ার আসলান কারাতসেভ অথবা ফ্রান্সের আদ্রিওঁ মানারিনোর মুখোমুখি হবেন। - বিডিনিউজ

[৪] পায়ের চোটের কারণে ২০২১ সালের অনেকটা সময় বাইরে কাটাতে হয় নাদালকে। পাঁচ মাস পর এই টুর্নামেন্ট দিয়েই গ্র্যান্ড স্ল্যামে ফিরেছেন তিনি। অবশ্য এখানে পা রাখার আগে প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে তার। চলতি মাসেই মেলবোর্ন সামার সেট জিতেছেন ৩৫ বছর বয়সী এই তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়