শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২, ০১:১৫ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২২, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ পর্যন্ত দর্শকশূন্য মাঠেই হচ্ছে বিপিএল

নিউজ ডেস্ক: ঘরের মাঠে সবশেষ পাকিস্তান সিরিজে ধারণক্ষমতার অর্ধেক দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আশা ছিল, এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে পূর্ণ গ্যালারিভর্তি দর্শক নিয়েই আয়োজন করা হবে মাঠের খেলা।

কিন্তু বাঁধ সাধলো করোনাভাইরাসের নতুন ঢেউ। ওমিক্রনের প্রভাবে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের সর্বোচ্চ মহল থেকে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সকলরকম সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা এসেছে অনেক আগেই। তাই এবার দর্শকশূন্য স্টেডিয়ামেই হচ্ছে এবারের বিপিএল।

বিপিএলের গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক নিশ্চিত করেছেন এ খবর। তবে টুর্নামেন্ট চলাকালীন সময়ের মধ্যেই পরিবেশ-পরিস্থিতি অনুকূলে এবং সরকারের সংশ্লিষ্ট মহল থেকে সবুজ সংকেত পেলে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার কথা ভাববে বিসিবি- এমনটাই জানিয়েছেন মল্লিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়