শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাফিক সদস্যদের দোষ পায়নি পুলিশ ক্ষমা চেয়েছেন চীনা নাগরিক

মাসুদ আলম: [২] মঙ্গলবার রাজধানীর রাওয়া ক্লাবের সামনে এক ট্রাফিক সদস্যদের উদ্দেশে চীনা নাগরিকের টাকা ছুড়ে দেওয়ার ঘটনায় গাড়ির চালকের সঙ্গে কথা বলেছে ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগ। তার বক্তব্যেও কর্তব্যরত টিএসআই ও অন্য ট্রাফিক সদস্যের কোনো দোষ পাওয়া যায়নি। ট্রাফিক সদস্যরা কোনো টাকাও চাননি। এছাড়াও ওই চীনা নাগরিক প্রাথমিকভাবে পুলিশের কাছে ক্ষমা চেয়েছেন।

[৩] তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি সাহেদ আল মাসুদ বলেন, সেদিন কী ঘটেছিল, তা জানতে তদন্ত করা হচ্ছে। ওই চীনা নাগরিক পরবর্তীতে লিখিতভাবে ঘটনার কারণ দর্শাবেন এবং ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন। ওই চীনা নাগরিক সিএলএক্স নামে একটি গার্মেন্টসে চাকরি করেন। ঘটনার দিন তিনি একটি প্রাইভেটকারে করে অফিসে যাচ্ছিলেন। পরে রাওয়া ক্লাবের সামনে কর্তব্যরত টিএসআই তার গাড়ি থামিয়ে চালকের কাছে কাগজপত্র দেখতে চান।

[৪] তিনি আরও বলেন, চালক কাগজ দেওয়ার পর টিএসআই তা পরীক্ষা করে দেখছিলেন। এর মধ্যেই ওই চীনা বিনা কারণে উত্তেজিত হয়ে মেজাজ হারিয়ে টাকা ছুড়ে মারেন। ট্রাফিক সদস্যের বুকে ক্যামেরা ছিল। ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে আমরা এ ধরনের কোন তথ্য পাইনি।

[৫] ওই চীনা নাগরিক কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যদের উদ্দেশে বলেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিব ইউ দিস’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়